রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে কলা অনুষদভুক্ত 'এ' ইউনেটে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নাট্যকলা ও সঙ্গীত বিভাগে ব্যবহারিক পরীক্ষা ১৭ ও ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আব্দুল হাই তালুকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন,আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার আসন বিন্যাস নাট্যকলা ও সঙ্গীত বিভাগ থেকে জানা যাবে।
২৭ জানুয়ারি এই ব্যবহারিক পরীক্ষা নেয়ার কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ২৩ জানুয়ারি 'এ' ইউনিটে ১৩০টি প্রশ্নে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দুই শিফটে গ্রহণ করা হয়। 'এ' ইউনিটে ভর্তি ফরম উত্তোলন করেছিলেন ২১ হাজার ১৬৮ জন শিক্ষার্থী।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
শিক্ষা
রাবির নাট্যকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষার তারিখ ঘোষণা