রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদপুর গেইটে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ চার জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেইট দিয়ে প্রবেশের চেষ্টা করে এক যুবক। গেইটে দায়িত্বরত গার্ড তার শরীরে তল্লাশি চালানোর চেষ্টা করলে সে তার সঙ্গে থাকা ককটেল পাশে ছুড়ে দিয়ে পালিয়ে যায়। এসময় ককটেলটি বিস্ফোরণ ঘটলে গার্ডসহ চার জন আহত হয়। আহতদের মধ্যে গাইবান্ধা থেকে আগত রেশমী ও মুসফিকা রহমান নামে দুই ভর্তিচ্ছুও আছে বলে জানা গেছে। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায় নি। যুবকটি বিস্ফোরণ করেই পালিয়ে গেছে। তবে তাকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
[b]রাজশাহী, ২৩ জানুয়ারি(টাইমনিউজ বিডি)/এফএ[/b]
শিক্ষা
রাবি গেইটে ককটেল বিস্ফোরণ,আহত ৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদপুর গেইটে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ চার জন আহত হয়েছেন।