রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে রুস্তম আলী নামে রাবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিহত হয়েছে।
শুক্রবার দুপুর আনুমানিক দেড়টায় শহীদ সোহরাওয়ার্দী হলের ৩২৫ নম্বর কক্ষে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সূত্র জানায়, রুস্তম আলী তার নিজ কক্ষে নিহত হন। ঘটনার বিবরণে জানা যায় রাবি ছাত্রলীগের সহ সভাপতি মেহদি হাসানের গুলিতে নিহত খুন হয় রুস্তম আলী।
নিহত রুস্তম আলী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র বলে জানা গেছে।
ঢাকা, ৪ এপ্রিল,(টাইমনিউজবিডি.কম)//এসআর





