ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এই ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যায় ক্যাম্পাসে ৫৩টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৪৪টি স্কুল-কলেজসহ মোট ৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

১৪১৬টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫১৬ জন।

পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায়- এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস অথবা যন্ত্র সঙ্গে রাখা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ কথা বলা হয়।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর