ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২ বছর মেয়াদি ডেভেলপমেন্ট স্টাডিজ পড়তে পারবেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

সোমবার এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তি অনুযায়ী, এখন থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজে ২ বছরের কোর্স করতে পারবেন। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ও মানবসম্পদ বিভাগের অনুমতি লাগবে।

চুক্তি অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নর ড. আতিউর রহমান, নির্বাহী পরিচালক আহসান উল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. ফরিদ উদ্দিন আহমেদ।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ