বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।
বোর্ডগুলোর দেওয়া তথ্যমতে, প্রথম দিনে ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৩২৬ জন, রাজশাহীতে ১ হাজার ৮৬৭ জন, কুমিল্লায় ২ হাজার ৪২৮ জন, যশোরে ১ হাজার ৬৩৮ জন, চট্টগ্রামে ১ হাজার ২৩০ জন, সিলেটে ৮২৪ জন, বরিশালে ১ হাজার ২৯ জন, দিনাজপুরে ১ হাজার ২৯১ জন, ময়মনসিংহে ৮৮০ জন।
মাদরাসা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৯৬ জন এবং কারিগরি বোর্ডে ১ হাজার ৫০ জন পরীক্ষায় অংশ নেননি। শতাংশের হিসাবে সবচেয়ে বেশি অনুপস্থিতি মাদরাসা বোর্ডে। এ বোর্ডে অনুপস্থিতির হার ৪ দশমিক ৯৮ শতাংশ।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার দেশের দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় সাড়ে ১২ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
এমএম