রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো আগামীকাল খুলবে। সকাল ৯টার পর থেকে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন বলে ক্যাম্পাস সূত্রে জানা গেছে।
গত ৩ মার্চ সোমবার বিকালে এক জরুরি সিন্ডিকেট বৈঠকে ৯ মার্চ আবাসিক হলসমূহ ও ১০ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় খোলা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
গত ২ ফেব্রুয়ারি সকল প্রকার বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগ যৌথভাবে হামলা চালায়। এতে ৪০জন গুলিবিদ্ধসহ প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়।
এ ঘটনার পর ওই দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট জরুরি বৈঠকে অনির্দিষ্ট কালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয় এবং পরদিন সকাল ৮ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশও দেওয়া হয়।
দীর্ঘ ১ মাসের অধিক সময় ক্যাম্পাস বন্ধ থাকার পর গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় ৯মার্চ সকাল ৯ টার মধ্যে আবাসিক হলসমূহ ও ১০মার্চ থেকে বিশ্ববিদ্যালয় খোলা দেয়ার ঘোষণা দেয়া হয়।
ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
শিক্ষা
রোববার খুলছ রাবির হল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো আগামীকাল খুলবে। সকাল ৯টার পর থেকে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন বলে ক্যাম্পাস সূত্রে জানা গেছে। গত ৩ মার্চ সোমবার বিকালে এক জরুরি সিন্ডিকেট বৈঠকে ৯ মার্চ





