"ছাত্র কল্যাণই আমাদের লক্ষ্য" এই শ্লোগান কে সামনে রেখে ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত সংগঠন ঢাকাস্থ শরীয়তপুর ছাত্রকল্যাণ ফোরামের উদ্যোগে গত ১৫ মার্চ শুক্রবার ঢাকার একটি চাইনিজ রেস্টুরেন্ট দীপনপুর ক্যাফে
২০১৮-২০১৯ সেশনে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শরীয়তপুরের ৪০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেষ্ট ,সার্টিফিকেট, বই ,প্যাড তুলে দিয়েছেন অতিথি বৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের নারী সাংবাদিকতার অগ্রপথিক বাংলাদেশের প্রথম নারী বার্তা সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসস,বীর মুক্তিযোদ্ধা রাশেদা আমীন। যার আপন তিন বোনও মহান মুক্তিযুদ্ধে তার সাথে অংশগ্রহণ করেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর কাজী জুলফিকার হাসন,বিশিষ্ট চিত্র শিল্পী নাজনীন আমীন,ডক্টর মাহবুবুর রহমান, দীপ্ত টেলিভিশনের নিউজ প্রডিউসার ঢাকা ইউনিভার্সিটির সাবেক মেধাবী ছাত্র মির্জা সাকিব প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকাস্থ শরীয়তপুর ছাত্র কল্যাণ ফোরামের সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক এইচ এম বিল্লাল হোসেন।
প্রধান অতিথি রাশেদা আমীন তার বক্তব্যে বলেন, আমরা দেশ স্বাধীন করে দিয়েছি তোমাদের দায়িত্ব হলো দেশের স্বাধীনতা রক্ষা করা।
ফোরামের আহ্বায়ক এইচ এম বিল্লাল হোসেন কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন তোমরা শরীয়তপুরের গর্ব আগামীর উন্নত শরীয়তপুর বিনির্মাণে তোমাদের ভুমিকা রাখতে হবে। তিনি আরো বলেন অর্থনৈতিক সমস্যার কারনে যেন তোমাদের পড়াশোনা বন্ধ না হয়ে যায় সে জন্য সবসময় তোমাদের পাশে থাকবে ঢাকাস্থ শরীয়তপুর ছাত্রকল্যাণ ফোরাম।
অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি বৃন্দ ঢাকাস্থ শরীয়তপুর ছাত্র কল্যাণ ফোরামের সাফল্য কামনা করেছেন এবং পাশে থাকার ঘোষনা দিয়েছেন।
ফোরামের আহ্বায়ক এবং সদস্য সচিব সকল অতিথি, শিক্ষার্থী এবং যারা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত করতে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ দিয়েছেন।
এএস





