রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.ru.ac.bd) হ্যাকড করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সাইটটি হ্যাকড করা হয়েছে বলে জানা গেছে। তারপর থেকেই বিশ্ববিদ্যালয়ের সাইটটিতে কেউ ঢুকতে পারছে না। তবে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তথ্যগুলো বিশ্ববিদ্যালয়ের সার্ভারে আলাদা ওয়েবসাইটে থাকায় তার কোনো ক্ষতি করতে পারেনি হ্যাকাররা। এতে করে শুক্রবার সকাল পৌনে ৯টা পর্য়ন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য ছাড়া অন্য কোনো বিষয় ওই সাইটে দেখতে পাওয়া যায়নি।
রাবি কম্পিউটার সেন্টার প্রশাসক প্রফেসর খাদেমুল ইসলাম মোল্লা বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে ঘুকতে গিয়ে দেখা যায় সাইটটি হ্যাকড হয়েছে। ধারণা করা হচ্ছে ‘বিয়াং কিরক্স টিম’ নামের ইন্দোনেশিয়ার একটি হ্যাকার গ্রুপ সাইটি হ্যাকড করেছে। তাছাড়া বাংলাদেশের কেউ এ কাজে জড়িত কিনা আমরা সেটা ক্ষতিয়ে দেখছি।
[b]রাবি,এনএন,২১ফেব্রুয়ারি,(টাইমুনিউজবিডি)//এসএইচ[/b]
শিক্ষা
রাবির ওয়েবসাইট হ্যাকড
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.ru.ac.bd) হ্যাকড করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সাইটটি হ্যাকড করা হয়েছে বলে জানা গেছে। তারপর থেকেই বিশ্ববিদ্যালয়ের সাইটটিতে কেউ ঢুকতে পারছে না। তবে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তথ্যগুলো বিশ্ববিদ্যালয়ের





