অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির (কিউইউটি) এ্যাডজাংক্ট প্রফেসর এবং পরিচালক (সাউথ এশিয়া), ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্টের অধ্যাপক শীল নুনা ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার দুপুরে উপাচার্যের অফিসে তিনি সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির (কিউইউটি) মধ্যে যৌথ একাডেমিক ও গবেষণা কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পিএইচডি অধ্যয়নের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার জন্য অতিথিকে ধন্যবাদ জানান।

ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই