ট্রেনে কাটা পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ৩য় বর্ষের শান্তনা বসাক নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার বেলা সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে এই ঘটনা ঘটে। নিহত শান্তনা বসাক সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নরেন্দ্রনাথ বসাকের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শান্তনা বসাক বিকাল ৪টার দিকে চারুকলার সামনে ট্রেন লাইন দিয়ে হাটছিল। এসময় সেখানে কর্তব্যরত গার্ডেরা ট্রেনের কথা স্মরণ করে দিলেও কানে হেডফোন থাকায় শুনতে না পাওয়ায় সে ট্রেনে কাটা পড়ে।
পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে রামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ এ এস আই শফিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ট্রেনে কাটা পড়ে হাসপাতালে নিয়ে আসার পথে মারা গেছে।
এ বিষয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, আমি বিষয়টি শুনেছি যে একটা মেয়ে ট্রেনে কাটা পড়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্তা নেওয়া হবে।
এমবি





