রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোবাসসিরা তাহসিন নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ (৩১ জানুয়ারি) রোববার ভোররাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করে মতিহার থানা পুলিশ৷

মোবাসসিরা তাহসিন ইরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায়।

আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

মতিহার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইনরান হাসান বলেন, আইন বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা তাও বোঝা সম্ভব নয়।

সুরতহাল করে এখন ময়না তদন্তের জন্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে বলে জানান এসআই।

এমবি