ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া ২টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা এ সংঘর্ষ চলে।
আহতরা হলেন, শাহাজাদ হোসেন,আবু সাইদ,মনির,বেলাল,ইকবাল,নাহিদ ও নাইম। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়,দুপুরে সূর্যসেন হলে খাবার খাওয়ার সময় হাত ধোয়া নিয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়াও কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]