ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি'র ছাত্র-উপদেষ্টার আসনে বসেছেন নওশাব। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টিতে প্রতিষ্ঠিত হয়েছে এই সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যারা বর্তমানে সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, তাদের নিয়েই এ সংগঠন।

নওশাবা ঢাবির চারুকলা বিভাগে পড়েছেন। ছাত্র উপদেষ্টা হিসেবে নওশাবার কাজ হবে যারা বিকল্প পেশায় আসতে চায়, সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত হতে চায়; তাদেরকে পরামর্শ দেয়া, উৎসাহিত করা।

তিনি বলেছেন, তাদের সঙ্গে এসব নিয়ে এখনও আমার বসা হয়নি। সময়ের অভাবে বিস্তারিত পরিকল্পনা ভাগাভাগি করতে পারছি না। তবে সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার আগে, যারা উদ্যোগ নিয়েছেন, তারা আমাকে জানিয়েছিলেন তাদের পরিকল্পনার কথা। এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ।

সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটির ছাত্র-উপদেষ্টার আসনে নওশাবার পাশাপাশি আরও আছেন অভিনেতা নিরব, সংবাদ পাঠিকা-গায়িকা লোপা হোসেইন।

কেএইচ