রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসহ নানা ফি ও বিভিন্ন বিভাগে চালুকৃত সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে আগামীকাল মঙ্গলবার ছাত্র সমাবেশের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের টেন্টে ‘বর্ধিত ফি ও বাণিজ্যিক সান্ধ্যকোর্স বিরোধী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ছাত্রসমাবেশের ডাক দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সামাজকর্ম বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুয়েজ বলেন, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান,কলা অনুষদ,বার্ণিজ্য ও আইন অনুষদে সান্ধ্যকালীন মাস্টার্স বন্ধের দাবিতে আমরা ইতোপূর্বে মানববন্ধন,বিক্ষোভ ও প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী ২৮ তারিখের মধ্যে তাদের সিন্ধান্ত পরিবর্তনের জন্য আলটিমেটাম দিয়েছি। কিন্তু এখনও প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক কোন সাড়া পাওয়া যায়নি। দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্য কোর্স বন্ধ না করলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের আয়াতুল্লাহ খোমেনি, ফোকলোর বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান,নৃ-বিজ্ঞান বিভাগের আলমগীর হোসেন,সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী উৎসব মোসাদ্দেক প্রমুখ।
[b]রাবি,২৬জানুয়ারি,(টাইমনিউজবিডি)//এমএইচ/এসএইচ[/b]