শিবিরের নাশকতা আশঙ্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলে আধান্টাব্যাপী এ তল্লাশি চালানো হয়। তবে কাউকে আটক বা কোনো কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ।
মতিহার থানার অফিসার ইন চার্জ (ওসি) আলমগীর হোসেন জানান,শিবিরের কয়েকজন কর্মী ওই হলে ঢুকেছে এমন খবর পেয়ে আমরা সেখানে যাই। গোপন বৈঠক করতে তারা জড়ো হতে পারে এমন সংবাদে ভিত্তিতে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপস্থিতিতে ওই হলের কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়েছে। তবে সন্দেহজনক কাউকে আটক করা সম্ভব হয়নি।
রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন,‘কয়েকজন শিবির ক্যাডার সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হলে ঢুকেছিল বলে আমাদের কর্মীরা জানিয়েছে।'
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন,‘কয়েকজন বহিরাগত ওই হলে ঢুকেছিল এমন খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখন হলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।'
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]