করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। একই সঙ্গে তার পরিবারের আরও চারজন সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় তাদের করোনা পজিটিভ রিপোর্টে আসে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

মনিরুল হাসান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও তার পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। বর্তমানে উপাচার্য ও পরিবারের আক্রান্ত সদস্যরা চট্টগ্রামের বাসায় রয়েছেন। তাদের সবার শারীরিক অবস্থা ভালো। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্যের উন্নতর চিকিৎসার জন্য সবরকম প্রস্তুতি নেয়া হয়েছে।

এমবি