রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হামলার ঘটনায় দু’টি বিদেশি পিস্তল উদ্ধার করে ডিবি পুলিশের বিশেষ টিম।
সোমবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।
রাজশাহী মহানগর ডিবির ওসি সাঈদুর রহমান ভূঁইয়া টাইম নিউজকে জানান, রাতে রাবির নবাব আব্দুল লতিফ হলের পিছনে অস্ত্রধারী সন্ত্রাসীরা আড্ডা দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রসীরা পালিয়ে যায়। এ সময় হলের পিছনের একটি দোকান ঘর থেকে দু’টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
অস্ত্রধারীদের ধরতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রাবি,১১ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ
শিক্ষা
রাবি থেকে বিদেশি পিস্তল উদ্ধার করেছে ডিবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হামলার ঘটনায় দু’টি বিদেশি পিস্তল উদ্ধার করে ডিবি পুলিশের বিশেষ টিম। সোমবার গভীর রাতে এ অভিযান চালানো হয়। রাজশাহী মহানগর ডিবির ওসি সাঈদুর রহমান ভূঁইয়া টাইম নিউজকে জানান, রাতে রাবির





