উচ্চ শব্দে গান বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রকে বঁটি দিয়ে কুপিয়েছে সাবেক এক ছাত্র।
শুক্রবার রাত ১২টার দিকে এফ রহমান হলের অধীনস্থ শাহনেওয়াজ ছাত্রাবাসে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, রুমের মধ্যে উচ্চ শব্দে গান বাজানোর অপরাধে পেইন্টিং বিভাগের সাবেক ছাত্র নাহিদ তৃতীয় বর্ষের ছাত্র ইমরানকে বঁটি দিয়ে কোপায়। এতে ইমরান গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিষয়টি সমঝোতা করা হবে বলে জানিয়েছেন। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।
কেএইচ





