ভুল প্রশ্নপত্রে পরীক্ষার শিকার হওয়া শিক্ষার্থীদের নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাজীপুর মহানগর শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

গাজীপুর এর ভাওয়াল মির্জাপুর এলাকায় গত ১২ জুন ২০১৬ তারিখে অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্রের নাম করে ভুল প্রশ্নপত্রে রসায়ন ২য় পত্র এবং ইসলামের ইতিহাস ২য় পত্র পরীক্ষার শিকার হয় বেশ কিছু শিক্ষার্থী। জিজ্ঞাসাবাদে পরীক্ষা কেন্দ্র কমিটি তা সম্পূর্ণ অস্বীকার করে। পরবর্তীতে অনুসন্ধান করে ঘটনার সত্যতা প্রকাশ পায়।

শিক্ষার্থীদের শিক্ষা জীবনের কথা চিন্তা করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাজীপুর মহানগর শাখার উদ্যোগে ভুল প্রশ্নপত্রে পরীক্ষার শিকার হওয়া শিক্ষার্থীদের নিয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন এবং ভাওয়াল মির্জাপুর পরীক্ষাকেন্দ্র বাতিল ঘোষণা করে, অপরাধী কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে, জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে।

সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে ৫ সদস্য বিশিষ্ট দল সাথে নিয়ে জেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রশাসক এর কাছে স্মারকলিপি প্রদান করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,গাজীপুর নগর কমিটির সাধারণ সম্পাদক রাহাত আহমদ শুভ্র। সমাবেশ এ সভাপতিত্ব করে সংগঠন এর গাজীপুর মহানগর শাখার সভাপতি ওয়ালী উল্যাহ খোমেনি অলি। জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা অফিসার স্মারকলিপি গ্রহন করে অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করবে বলে আশাবাদ ব্যাক্ত করে। সিদ্ধান্ত শোনার পর সমাবেশ টি সেখানে সমাপ্ত ঘোষণা করে।

এমই