রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ডাক্তারের ভুল চিকিৎসায় দেলোয়ার হোসেন নামে এক শিক্ষার্থীর মুখের অনেক স্থানে পুড়ে কালো হয়ে গেছে। ওষুধ ব্যবহারের একদিন পরে এর প্রভাবে ত্বক পুড়ে কালো হয়ে যায় ওই শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ত্বক পুড়ে যাওয়ার পরও ডাক্তার ওষুধ ব্যবহার করার পরামর্শ দেন। পরে সমস্যা বেশি হলে আজ বৃহস্পতিবার আবারও সেই ডাক্তারের কাছে গেলে তিনি ওষুধ পরিবর্তন করে দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,বেশ কিছু দিন ধরে এলার্জি ও মুখে ব্রণের সমস্যার ভুগছিলেন দেলোয়ার। এ জন্য তিনি এক সপ্তাহ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের একমাত্র চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডা. মাসিহউল আলম হোসেন বাবুর কাছে গিয়ে বিষয়টি জানান। পরে তিনি সমস্ত কিছু ভালো ভাবে না শুনেই ওই শিক্ষার্থীকে ফিলামিট নামের একটি তরল ওষুধ মুখের ত্বকে ব্যবহার করতে বলেন।
ওষুধটি দিনে দুই বার করে মোট ১০ দিন ব্যবহারের পর আবারও তার সাথে দেখা করতে বলেন তিনি। কিন্তু একদিন ব্যবহার করার পরেই মুখের দুই গালের ও কপালের ত্বক পুড়ে কালো হতে থাকে। ওষুধের প্রভাব পড়ায় সঙ্কিত হয়ে ওই শিক্ষার্থী একদিন পরে আবারও তার সাথে দেখা করেন।
রোগীর এই অবস্থা দেখে তিনি ওষুধটি দিনে দুই বারের পরিবর্তে একবার ব্যবহারের পরামর্শ দেন। ডাক্তারের কথা মতো দিনে একবার করে ব্যবহার করতে শুরু করলেও দিন দিন ত্বক আরও খারাপ হতে থাকে। ফলে সাত দিনের মাথায় বৃহস্পতিবার আবার তিনি ডাক্টারের সাথে দেখা করেন। এতে ডাক্তার আগের ওষুধ ব্যবহার করতে বাধা দিয়ে নতুন ভাবে ব্রিভক্স ও জুকস্ট নামের দুটি ওষুধ ব্যবহার করতে বলেন।
অসুস্থ শিক্ষার্থী দেলোয়ার হোসেন বলেন,ব্রণ ও এলার্জির সমস্যায় ভালো ত্বক নিয়ে ডাক্তারের কাছে গেলেও তার ওষুধ ব্যবহার করে এখন আমার মুখের ত্বক পুড়ে কালো হয়ে গেছে। বিষয়টি নিয়ে আমি ও আমার পরিবার এখন শঙ্কিত।
জানতে চাইলে ডা. মাসিহউল আলম হোসেন বাবু বলেন,ওষুধের প্রভাব একজনের শরীরে পড়তেই পারে। যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে আবার যেনো তিনি আমার কাছে আসেন।
সমস্যা হওয়ার পর দুই বার তার কাছে যাওয়া বিষয়টি বলা হলে তিনি জানান,ও ওই শিক্ষার্থী। সে আজ (বৃহস্পতিবার) আমার কাছে এসেছিল। আমি তাকে নতুন ওষুধ দিয়েছি। কি জন্য ত্বক পুড়ে কালো হলো এ বিষয়টি জানতে চাইলে তিনি কোনো উত্তর করতে পারেনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. মো. তবিবুর রহমান শেখ বলেন,ওই শিক্ষার্থী যদি আমাদের কাছে বিষয়টি নিয়ে আসে তাহলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শিক্ষা
ডাক্তারের ভুলে ত্বক পুড়লো রাবি শিক্ষার্থীর!
রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ডাক্তারের ভুল চিকিৎসায় দেলোয়ার হোসেন নামে এক শিক্ষার্থীর মুখের অনেক স্থানে পুড়ে কালো হয়ে গেছে। ওষুধ ব্যবহারের একদিন পরে এর প্রভাবে ত্বক পুড়ে কালো হয়ে যায় ওই শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।





