রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবাস বাংলা মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীকে পিটিয়েছে রাবি শাখা ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক মো. শাহাজাহান সম্রাট।
বৃহস্পতিবার সন্ধা ৬টা ১০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটকি চত্বরে এ মারধরের ঘটনা ঘটে। ভুক্তভুগীমারধরের শিকার শিক্ষার্থীর নাম শামসুল ও জুলফিকার আলী। উভয়ই বিশ্ববিদ্যালয়ে মাকের্টিং বিভাগের এমবিএ এর শিক্ষার্থী।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলা মাঠে মার্কেটিং বিভাগের সিনিয়র ও জুনিয়রদের নিয়ে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলার একপর্যায়ে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে বাকবিতন্ডা হয়। খেলা শেষে এ ইস্যুকে কেন্দ্র করে এমবিএ এর শিক্ষার্থী শামসুল ও জুলফিকার কে পিটিয়েছে রাবি শাখা ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক ও মাকের্টি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহাজাহান সম্রাট।
এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, ‘আমি বিষয়টা শুনেছি, দোষী যেই হোক না কেন বিষয়টি খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।’
উল্লেখ্য, এর আগে গত ১ ও ২ মার্চ যথাক্রমে ৩ ও ২ জন সাধারণ শিক্ষার্থীকে পেটায় ছাত্রলীগ।
কেএইচ





