জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাষানী হলে ছাত্রলীগের এক পক্ষ অপর পক্ষের উপর হামলার ঘটনায় ১৬ জন ছাত্রলীগ নেতাকর্মীকে সাময়িক বহিস্কার করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটের এক জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত নেয়। জাবি সিন্ডিকেটের জরুরী এ বৈঠক রাত সাড়ে ১১ টায় শুরু হয়ে পৌনে ২ টায় শেষ হয়।
বহিস্কৃতরা হলেন, জাবি শাখার সাংগঠনিক সম্পাদক কেএম নুরনবী, ভাসানী হল শাখার সাধারণ সম্পাদক অনিন্দ বারই, ছাত্রলীগ কর্মী বিজয় সমিক, সঞ্চয়, কিশোর, রাজন, সুজনসহ ১৬ জন নেতাকর্মী।
উল্লেখ্য বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টায় ভাসানী হল শাখার সাধারণ সম্পাদক অনিন্দ গ্রুপ বিশ্ববিদ্যায় শাখার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন গ্রুপের উপর হামলা করে।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





