ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের ২৮তম ইভিনিং এমবিএ কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শুক্রবারভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে ৮টি বিষয়ে ৭২০টি আসনে ভর্তির জন্য ৬,৭০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর