বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগাতর ধর্মঘটের সমর্থনে সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বিক্ষোভ মিছিলটি সকাল ০৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বি.এন.সি.সি কন্টিনজেন্ট পর্যন্ত পৌঁছালে পুলিশের ধাওয়ায় তা পন্ড হয়ে যায়।
ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান সোহাগ ও মেহবুব মাসুম শান্ত’র নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক সৈয়দ মাহমুদ, স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, বুয়েট ছাত্রদলের সভাপতি কে এম এস মুসাব্বির শাফি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় সদস্য আরাফাত রেজা আশিক, রাবি’র সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান শাহ তুহিন, আইন ছাত্র ফোরামের সিনিয়র সহ-সভাপতি আশরাফ জালাল খান মনন, ঢাকা কলেজ ছাত্রদলের যোগাযোগ সম্পাদক খায়রুল ইসলাম, ঢামেক ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান খান সুমন।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জসিম উদ্দিন হল ছাত্রদলের সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মাসুদুর রহমান মাসুদ; এস এম হল ছাত্রদল নেতা মোঃ মামুন খান; জহুরুল হক হলের মোঃ সাইফুল ইসলাম; শেখ মুজিব হলের করিম প্রধান রনি, আসাদুজ্জামান; মুহসিন হলের শরীফ মাহমুদ; জিয়াউর রহমান হলের মোহসিন ভূইয়া; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোঃ সানোয়ার আলম, মনির হোসেন; বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মনির হোসেন, রাকিবুল ইসলাম, শাহাদাত, সোহেল তানভীর, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম; ঢাকা কলেজ ছাত্রদল নেতা শাহীনুর রহমান শাহীন, মিনহাযুল আবেদীন নান্নু, বনী আমিন সোহাগ; ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের ফয়সাল আহম্মেদ সোহেল; ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের হিমেল ভূঁইয়া প্রমুখ। (বিজ্ঞপ্তি)
কেএইচ





