রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের মো: মিজানুর রহমানকে সভাপতি ও মো: ওবায়দুর রহমানকে সাধারণ সম্পাদক করে হল কমিটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
সোমবার দুপরে বিশ্ববিদ্যালয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫১ সদস্য বিশিষ্ট কমিটি দেওয়ার কথা থাকলেও ৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সহ-সভাপতি হলেন মো: সুরুজ উদ্দিন ও যুগ্ন-সাধারণ সম্পাদক হলেন মো: কামারুজ্জামান।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, ‘চার জনের নাম ঘোণনা করা হয়েছে। অন্যদের নাম হল কমিটি আলোচনা করে ঠিক করবে।’
উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত (নবাব আব্দুল লতিফ, শাহ-মাখদুম ও আমীর আলী) তিন হলের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সময় কমিটি দেওয়ার কথা থাকলেও প্রায় বিশ দিন পরে শুধুমাত্র একটি হলের কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় সভাপতি বলেন,‘ দুইটি হলের কমিটি নিয়ে
যাচাই-বাছাই চলছে। খুব দ্রুতই কমিটি দেওয়া হবে।’
এমকে





