২০১৪-১৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদভূক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
'খ' ইউনিটে ২২২১টি আসনের বিপরীতে আবেদন করেছে সংখ্যা ৪১ হাজার ৯৬০জন। প্রতি আসনের বিপরীতে লড়ছে ২০ জন।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলের পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র নিয়ে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন জানিয়েছেন, স্বচ্ছতার সাথে পরীক্ষা গ্রহণের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। পরীক্ষায় জালিয়াতি রোধে শতভাগ চেষ্টা করে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি হয় এমন কোন কাজ আমরা মেনে নেবো না।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





