রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ওপর হামলার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলছে ১০ মার্চ সোমবার।
৯ মার্চ রোববার বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হবে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেটের বৈঠক থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
চলমান সঙ্কট সমাধান করে ক্যাম্পাস খুলে দিতে কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন অনুষদ ডিন, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক, হল প্রাধ্যক্ষ, ও বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনায় মিলিত হন।
উপাচার্য দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তাদের পরামর্শ চান। সেখানে উপস্থিত ব্যক্তিরা অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, ছাত্র-শিক্ষক সম্পর্কের উন্নতি ও সৃষ্ট সেশন জট কমানোর নিরসনের প্রতি গুরুত্ব আরোপ করে কিছু পরামর্শ দেন।
তারা অনির্ধারিত বন্ধের কারণে সৃষ্ট সেশন জট নিরসনে প্রয়োজন হলে নির্ধারিত রুটিনের বাইরেও অতিরিক্ত ক্লাস ও পরীক্ষা গ্রহণ এবং প্রয়োজনে গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত করারও পরামর্শ দেন।
এদিকে, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সঙ্কটের সমাধান হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্ধিত ফি প্রত্যাহার করলেও সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালু রাখার ব্যাপারে অনড় রয়েছে।
অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের সব দাবি আদায়ের ব্যাপারে অনড় রয়েছেন। দাবি আদায় না হলে ক্যাম্পাস খুললে আবারো আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশ হামলা চালায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাবি খুলছে ১০ মার্চ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ওপর হামলার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলছে ১০ মার্চ সোমবার। ৯ মার্চ রোববার বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হবে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আইসিইউতে ভর্তি ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী
রাজশাহীর বাঘমারা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরা। মাথায় গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) আইসিইউতে ভর্তি করা হয়েছে।
রাবিতে সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে ছাত্রদলের হামলা, এইচআরডিএসের নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীর আবাসিক কক্ষে ভাঙচুর, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া এবং সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস)। এসব ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছে সংগঠনটি।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, দল নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সাংবাদিকদের ক্ষোভ রাবিতে ছাত্রদলের হামলার ঘটনায় অজ্ঞাত মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে হল প্রশাসন। সোমবার (৫ অক্টোবর) মতিহার থানায় শহীদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
















