এসএসসি পরীক্ষার সিটপ্ল্যান পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করেছে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। ‍

রোববার বেলা দেড়টার দিকে সড়ক অবরোধ করে তারা।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এসএসসি পরীক্ষা কেন্দ্রের সিট প্ল্যান পরিবর্তনের দাবিতে সিটি কলেজের সামনের সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। বেলা আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিলো।

ওসি বলেন, অবরোধকারী শিক্ষার্থীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করছি।

এসএইচ