সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা তৌহিদুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার বিকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মোর্শেদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, ছাত্রদলনেতা তৌহিদুল ইসলাম হত্যা মামলায় যেসব ছাত্রের নাম আছে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সোমেন দে, সাধারণ সম্পাদক সাইফুল হাই, সাংগঠনিক সম্পাদক রাফি, ছাত্রলীগ কর্মী হাফিজ, পাঠান, অনন্ত বীর, ফাহিম, শরিফুল, জোবায়ের ও রিপন।
এদিকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের পর বিকালে সাড়ে ৪টার দিকে নগরীর দরজা মহল্লার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সিলেট মহানগর বিএনপি রোববারের ডাকা অর্ধদিবস হরতাল প্রত্যাহার করেছে। মহনগর বিএনপর সভাপতি এম এ হক এ কথা জানান।
গত ৪ জুন সন্ধ্যায় নগরীর পুরতন মেডিকেল কলোনীর আবুসিনা ছাত্রবাসে ছাত্রদলকর্মী তৌহিদুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তৌহিদ মেডিকেল কলেজের ৪৯তম ব্যাচের চতুর্থ বর্ষের ছাত্র।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শিক্ষা
ছাত্রলীগের ১০ নেতাকর্মী বহিষ্কার
সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা তৌহিদুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সোমেন দে, সাধারণ সম্পাদক সাইফুল হাই, সাংগঠনিক সম্পাদক





