রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাম তাহমিদ ঈশান (২০) নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর।

বুধবার বিকাল তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত ঈশান এয়ারফোনে গান শুনতে শুনতে রেললাইন পার হচ্ছিলো। এসময় কমলাপুরগামী একটি ট্রেন পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত শিক্ষার্থীর বাবার নাম মো. ইব্রাহিম। সে কাফরুলের ইব্রাহিসপুর থাকতো।

কেএইচ