রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শহরের কড়ইতলা এলাকার নিজ বাসা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র ও সহাকারী কমিশনার ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহী শহরে বিভিন্ন নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
আটক কামরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





