পদ্মার তীরে মতিহারের সবুজ চত্ত্বরে ঘেরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। স্নিগ্ধ সবুজের সমারোহ আর অপার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ ক্যাম্পাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নবীন শিক্ষার্থীরাও যেন নিজেকে ভাসিয়ে দেয় এক অজানা সুখের ভেলায়। তাইতো বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনেই নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1394435873.jpg[/img]
দীর্ঘ ৩৬ দিন বন্ধ থাকায় ঝিমিয়ে পড়া ক্যাম্পাসও যেন এক নিমিশেই ফিরে পায় ভরা যৌবন। নবীন-প্রবীণদের স্নিগ্ধ ছোয়ায় আড্ডা স্থানগুলো খুজে পায় প্রাণের স্পন্দন।
জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত ২৩ থেকে ২৭ জানুয়ারির মধ্যে সম্পন্ন করা হয়। ভর্তি পরীক্ষার সকল ইউনিটের ফল প্রকাশের পর গত ১৫ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন বিভাগে চান্সপ্রাপ্তদের ভর্তি কার্যক্রম শুরু হয়। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয়ের ৪৭ বিভাগে প্রায় ৩ হাজার ৬শত শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। তবে আসন ফাঁকা থাকার কারণে এখনও অপেক্ষমান তালিকা থেকে পযার্য়ক্রমে ভর্তি কার্যক্রম চলছে। [img]http://www.timenewsbd.com/contents/public/201403/1394435860.jpg[/img]ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামী ১ মার্চ থেকে প্রথম বর্ষের ক্লাস-পরীক্ষা হবে বলে বিভাগ ও ডিন অফিসে নোটিশ দেয়া হয়। তবে অনির্দ্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ থাকায় তা আর হয়ে উঠেনি। পরে ১০মার্চ থেকে ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত হলে সেদিন থেকেই প্রথম বর্ষ শিক্ষার্থীদের ক্লাস শুরুর কথা বলা হয়। [img]http://www.timenewsbd.com/contents/public/201403/1394435882.jpg[/img]তাইতো ক্লাস শুরুর প্রথম দিন সকাল ৮টা বাজার সাথে সাথেই ক্যাম্পাসে পাড়ি জমায় নবীন শিক্ষার্থীরা।মূহুর্ত্বেই ক্যাম্পাসের চিরচেনা টিএসসিসি চত্বর, শহীদ মিনার চত্বর, ইংলিস চত্ত্বর, সাবাশ বাংলাদেশ, টুকিটাকি চত্বর, আমতলা, লিচু তলা, লাইব্রেরী চত্বর ও সিনেট ভবনের চিপাগলিসহ পুরো ক্যাম্পাস নবীন-প্রবীনদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। ক্লাস-পরীক্ষার ফাঁকে ফাঁকে শিক্ষার্থীরা এসব স্থানে মনের মাধুরী মিশিয়ে আড্ডা দেয়। শিক্ষার্থীদের আড্ডার ক্যাম্পাসে যেন খুজে পায় প্রাণের স্পন্দন। লেখাপড়া আর আড্ডার পাশাপাশি দৃষ্টিনন্দন ক্যাম্পাসের বিভিন্ন সৌন্দর্য ঘুরে দেখতেও ভুল করেন না নবাগত শিক্ষার্থীরা। [img]http://www.timenewsbd.com/contents/public/201403/1394435885.jpg[/img]ক্যাম্পাসের ঐতিহাসিক প্যারিস রোডের সুউচ্চ নজরকাড়া ইউক্যালিপটাস গাছ এবং নজরকাড়া দৃষ্টি নন্দন বাহারী ফুলের ফুটন্ত ঝলক, সাবাশ বাংলাদেশ চত্বর, বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, গোল্ডেন জুবিলী, দেশের প্রথম মুক্তিযুদ্ধ জাদুঘর, শহীদ মিনার, কেন্দ্রীয় গ্রন্থাগার, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত বদ্ধভূমি, ইবলিশ চত্বর, টুকিটাকি চত্বর, প্রেমিক যুগলদের ভালবাসার তীর্থ স্থানখ্যাত পশ্চিমপাড়া, আধুনিক তুর্কি স্থাপত্যে নির্মিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, চারুকলা, রাকসু ভবন, ছাত্র-শিক্ষক মিলন কেন্দ্র (টি.এস.সি), একাত্তরে পাক হানাদারদের গুলিতে নিহত দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড.জোহার মাজারসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দৃষ্টিনন্দন স্পটের নজরকাড়া দৃশ্য ও কেন্দ্রীয় লাইব্রেরীতে দেশী-বিদেশী দুষ্প্রাপ্য বই আর মনোরম পড়ার পরিবেশ মুগ্ধ করেছে নবীন শিক্ষার্থীদের।
নবীণ শিক্ষার্থীরা ক্যাম্পাস অনুভূতি সম্পর্কে বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মানেই অন্য রকম একটি অনুভূতি, অন্য রকম একটি পাওয়া। প্রতিযোগিতার এ যুগে দেশের কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া সত্যিই এক ভাগ্যের ব্যাপার। আবার তা যদি হয় দেশের অন্যতম বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাহলে তো কথাই নেই। এ বিশ্ববিদ্যালয়ের অপার প্রাকৃতিক সৌন্দর্য, পরিচ্ছন্ন ও মনোরম ক্যাম্পাস সত্যিই হৃদয় ছুয়েঁ যায়।
[b]রাবি,এনএন,এমএইচ, ১০মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]