রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে শিবির সন্দেহে পাঁচজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নওয়াব আব্দুল লতিফ ও সৈয়দ আমীর আলী হলে তল্লাশি চালিয়ে তাদের আটক করে রাজশাহী মহানগর পুলিশের কয়েকটি দল।

নগরীর মতিহার থানার অফিসার ইন চার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, অবরোধে ও সমাবর্তনকে ঘিরে নাশকতা হতে পারে এমন সংবাদের ভিত্তিতে রাতে বিশ্ববিদ্যালয়ের দুটি হলে তল্লাশি চালানো হয়েছে।

তিনি আরও বলেন, সন্দেহভাজনভাবে আটককৃত পাঁচজনের কাছ থেকে কোনো কিছু উদ্ধার হয়নি। তাদের নগরীর মতিহার থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কেএইচ