ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারী শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ৪ বছর মেয়াদি বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে।

কলেজ সূত্রে জানা যায়, ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন করে মোট ১২০ জন ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পাবে। আগামী ৮ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে । যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১০ মার্চ। ১৩ মার্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশ করা হবে ১৭ মার্চ।

বিস্তারিত কলেজের http://mec.ac.bd/ওয়েবসাইটে পাওয়া যাবে।

এসএইচ