ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে বাইরের কোন শিক্ষার্থী মাস্টার্সে ভর্তির সুযোগ পাবেন না আর। শুধু সাত কলেজের শিক্ষার্থীরাই মাস্টার্স কোর্সে ভর্তি হতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে মাস্টার্সে শুধুমাত্র সাত কলেজ থেকে স্নাতক সম্মান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সাত কলেজের বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাত কলেজে মাস্টার্স ভর্তি হওয়ার সুযোগ দিলেও এই বছর সেই সুযোগ দিচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ।

হাসান/এমবি