এ বিষয়ে সোমবার (১১ মে) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে নানা ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ্য করেছে। এর ফলে জনমনে সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, বিদ্যালয়ের পরিবেশ উন্নত ও সরকারি স্থাপনার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে নিয়মিত বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

এছাড়া বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিষ্কার করা, কার্নিশে জন্ম নেওয়া আগাছা অপসারণ এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

এস