ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের সম্পূরক ভোটার তালিকা আজ বেলা ১২টায় ডাকসুর ওয়েব সাইটে প্রকাশের কথা রয়েছে।
চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ৪৩ হাজার একজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভোটার হতে পারবেন না এই নির্বাচনে।
এদিকে গত রাতে প্রার্থীদের ব্যালট নম্বরসহ তালিকা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্যঃ গত ১১ ফেব্রুয়ারি ১৮টি আবাসিক হলের নোটিশ বোর্ডে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৮ই ফেব্রুয়ারি খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া শিক্ষার্থীদের ভুল সংশোধন করে ২০শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে গতকাল সোমবার থেকে।
বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, ক্যাম্পাসের কলা ভবন, ব্যবসা অনুষদ, অপরাজেয় বাংলা, হাকিম চত্বর, মধুর ক্যান্টিন, লাইব্রেরিসহ বিভিন্ন এলাকা
ইশতেহার নিয়ে ভোটারদের কাছে উপস্থাপন করছেন প্রার্থীরা। সংগঠনগুলোর পক্ষ থেকেও কর্মীদের প্রচার চালাতে দেখা যায় বিভিন্ন জায়গায়।প্রার্থীদের পদচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে প্রার্থীরা বলেন, ক্যাম্পাসে বিদ্যমান শান্তিপূর্ণ, সুশৃঙ্খল পরিবেশ যাতে কোনোক্রমেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে প্রক্টরিয়াল টিম সতর্ক থাকার অনুরোধ করেন তারা। নির্বাচনের দিন এবং এর আগে ও পরে প্রক্টরিয়াল টিমকে বিশেষ সহায়তা প্রদানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।
এসএম





