রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২৭ জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিতব্য কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ব্যবহারিক পরীক্ষা অনিবার্য কারণ বশত স্থগিত করা হয়েছে।
ওই দিন বাংলা, আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগের লিখিত ও চারুকলা এবং নাট্যকলা ও সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল।
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে অনুষদের অধিকর্তা (ডিন) অধ্যাপক আব্দুল হাই তালুকদার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত শুক্রবার এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ক্রটি থাকার কারণে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডিং) এ কোন উত্তরপত্র মূল্যায়ন করা সম্ভব হয়নি। যার ফলে পূর্বের ঘোষিত সময়সূচি অনুযায়ী ফলাফল ঘোষণার কথা বলা হলেও তা সম্ভব হচ্ছে না। এর কারণে ভর্তি পরীক্ষা পিছানো হলো।
পরবর্তীতে উক্ত বিভাগসমূহের লিখিত ও ব্যবহারিক উভয় পরীক্ষার সময়সূচী ও তারিখ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd, অনুষদ, ও বিভাগের নোটিশ বোর্ডে দেয়া হবে।
[b]রাজশাহী, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]