কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস রোববার ১৫ মার্চ থেকে শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৭ ও ১৮ ডিসেম্বর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় সবগুলি বিভাগের ভর্তি কার্যক্রম শেষের দিকে।
এ বছর কুবিতে ৩টি অনুষদের অধীনে ১৭টি বিভাগে ৯১০ আসনে শিক্ষার্থী ভর্তি হচ্ছেন।
জেএ





