ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে ডিজিটাল জলিয়াতির অভিযোগে নয় শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার সকালে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম. আমজাদ আলী বলেন, ‘তারা মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল জালিয়াতি করে পরীক্ষা দিচ্ছিল।

তিনি জানান, জালিয়াতির অভিযোগে ধানমণ্ডির আইডিয়াল কলেজ কেন্দ্র থেকে একজন, ইডেন মহিলা কলেজ থেকে একজন বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্র থেকে তিনজন, কলা ভবন থেকে একজন, নীলক্ষেত হাইস্কুল থেকে একজন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে একজন ও নটরডেম কলেজ কেন্দ্র থেকে একজনকে আটক করা হয়।
এর আগে গত ৫ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ছয়জনকে আটক করা হয়।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই