রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে আলট্রাসনোলজি ইউনিট চালু করা হয়েছে। আজ শনিবার দুপুরে এই ইউনিটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। উদ্বোধনের পর তিনি ইউনিটটিতে চিকিৎসা প্রদানের সুবিধাদি পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান চিকিৎসক ডা. মো. তবিবুর রহমান ও আলট্রাসনোলজির চিকিৎসক ডা. মো. আহসানুল কবিরসহ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক, কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আমিনুল হক, প্রক্টর অধ্যাপক মো. তারিকুল হাসান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক মো. আশরাফ-উল-হুদা, রাজশাহী মেডিকেল কলেজের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের প্রধান ডা. মো. হাফিজুর রহমান, প্যাথলজি বিভাগের প্রধান ডা. দীপক কুমারসহ রাবি চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিনটি উদ্বোধনের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে সর্বাধুনিক যন্ত্রপাতি ও সাজসরঞ্জাম সমৃদ্ধ এই ইউনিটে রোগ নির্ণয় ও রোগীদের শারীরিক সমস্যা চিহ্নিত করণের প্রয়োজনীয় সকল সুবিধা আছে উল্লেখ করে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় পরিবারকে মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের যে পরিকল্পনা হাতে নিয়েছে, আলট্রাসনোলজি ইউনিট উদ্বোধনের মাধ্যমে চিকিৎসা কেন্দ্র সেই লক্ষ্যে একধাপ অগ্রসর হলো। আগামীতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন চিকিৎসা কেন্দ্র অধিকতর সুবিধা প্রদানের বিষয়ে তৎপর আছে।
পরে উপ-উপাচার্যসহ ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ চিকিৎসা কেন্দ্রে সম্প্রতি প্রতিষ্ঠিত ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলেশন ইউনিটও পরিদর্শন করেন।
[b]রাবি,এমএইচ,১৫মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শিক্ষা
রাবিতে আলট্রাসনোলজি ইউনিট চালু
রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে আলট্রাসনোলজি ইউনিট চালু করা হয়েছে। আজ শনিবার দুপুরে এই ইউনিটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। উদ্বোধনের পর তিনি ইউনিটটিতে চিকিৎসা প্রদানের সুবিধাদি পরিদর্শন করেন





