বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য জানিয়েছেন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৯টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয়। এদিন মোট ছয় শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা চলবে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত।
আগামী ২২ ডিসেম্বর তিন শিফটে ‘বি’ ইউনিট এবং দুই শিফটে ‘ই’ ইউনিটের পরীক্ষা হবে। ২৩ ডিসেম্বর প্রথম শিফটে ‘সি১’ ইউনিট এবং পরবর্তী চার শিফটে ‘ডি’ ইউনিটের আংশিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৪ ডিসেম্বর আরো পাঁচ শিফটে ‘ডি’ ইউনিটের বাকি অংশের পরীক্ষা হবে।
২৮ ডিসেম্বর প্রথম শিফটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ইউনিট এবং পরের তিন শিফটে ‘এ’ ইউনিটের আংশিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ ডিসেম্বর চার শিফটে ‘এ’ ইউনিটের বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে।
এ ছাড়া ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত ‘সি১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাতটি ইউনিটে মোট ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ১৯ হাজার ৩৯৯টি। সে হিসাবে প্রতি আসনের জন্য গড়ে ১১৯ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন।
এনএইচ