জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তি জালিয়াতির অভিযোগে ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার বিকালে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ জানান, শুক্রবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে মাসুদ রানাকে মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ থেকে আটক করা হয়। মাসুদের রোল নং- ১১৭২৯৫৩।
এছাড়া ইমরান হোসেন ও জাহিদ হোসেনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আটক করা হয়। ইমরানের রোল নং-১১৬৩২২ এবং জাহিদের রোল নং- ১১৭৪৬৪৬।
তিনি আরও জানান, আটক মাসুদের নামে মোহাম্মদপুর থানায় এবং জাহিদ ও ইমানের নামে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





