ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ইবিশিস) নির্বাচন ২০১৭ আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে বিএনপি- জামায়াত যৌথ প্যানেল ও আওয়ামী প্যানেল প্রতিদ্বন্দীতা করছে। নির্বাচন ঘিরে উভয় প্যানেলের শিক্ষকেরা ব্যপক প্রচারনা চালাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠ পরিবেশ ও শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। বিএনপি-জামাত প্যানেল ১৯টি ও আওয়ামী প্যানেল ১৫ টি নির্বাচনী অঙ্গীকার সামনে রেখে সবার সহযোগিতা ও দোয়া প্রার্থনা করতে দেখা গেছে।

১০ ডিসেম্বর নমিনেশন দাখিলের শেষ দিন এবং ১২ ডিসেম্বর ছিল প্রত্যাহারের শেষ দিন। বিএনপি-জামাত প্যানেলে সভাপতি পদে প্রফেসর ড. আলীনুর রহমান। সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। যুগ্ম-সম্পাদক পদে প্রফেসর ড. মুহাঃ কামরুজ্জামান এবং কোষাধ্যক্ষ পদে প্রফেসর মোঃ কামরুল হাসান নির্বাচন করছে। সদস্য পদে নির্বাচন করছে প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রফেসর ড. মোঃ জাকির হুসাইন, প্রফেসর মোঃ নাছির উদ্দিন মিঝি, প্রফেসর ড. মোঃ ইদ্রিস আলী, প্রফেসর ড. মোঃ মনজুরুল হক, প্রফেসর ড. নুরুন নাহান, প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন, প্রফেসর ড. মোঃ আবুল কাশেম তালুকদার, ড. আসাদ-উদ-দৌলা (বুলবুল), ড. মোহাম্মদ মিন্নাতুল করিম।

অপরদিকে আওয়ামী প্যানেলে সভাপতি পদে প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, সহ-সভাপতি পদে প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, য্গ্মু-সাধারণ সম্পাদক পদে মোঃ শাহাদাৎ হোসেন আজাদ এবং কোষাধ্যক্ষ পদে প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান নির্বাচন করছেন। আওয়ামী প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, প্রফেসর ড. মোঃ পরেশ চন্দ্র বর্মন, প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিন, প্রফেসর ড. মোঃ মুঈদ রহমান ও প্রফেসর ড. এ.এইচ.এম আক্তরুল ইসলাম জিল্লু।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে প্রফেসর ড. কাজী আখতার হোসেন এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে প্রফেসর ড. ওবায়দুল ইসলাম ও মোঃ আব্দুর রাজ্জাক দায়িত্ব পালন করছেন ।

প্রধান নির্বাচন কমিশনার জানান, “নির্বাচনে দুটি প্যানেল অংশ গ্রহন করছে। নির্বাচন যাতে কোন ধরনের প্রশ্নবিদ্ধ না হয় সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

হিমেল/জারিফ