রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মুঠোফোনের মাধ্যমে উত্তর সংগ্রহ ও এক পরীক্ষার্থীর পরিবর্তে ভুয়া পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার অভিযোগে আবারও দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ শনিবার সকালে বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের বিজোর রোল নম্বরধারীদের পরীক্ষা চলাকালে এই দুইজনকে আটক করা হয়।
এদিকে পরীক্ষাচলাকালে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগে আরও দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আটকৃতরা হলেন,ঝিনাইদহ জেলার মোসারশ্মি ও রিপন হোসেন। বহিষ্কৃতরা হলেন আব্দুল বারী ও মোরশেদুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, সি-ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের ২৩৪ নম্বর কক্ষ থেকে রিপন হোসেন নামের এক পরীক্ষার্থীকে নাজমুন নাহার প্রীতির পরিবর্তে পরীক্ষা দেয়ায় সংশ্লিষ্ট শিক্ষকরা আটক করে প্রক্টর অফিসে হস্তান্তর করেন। ওই সময়ে একই ভবনের ৪১২ নং কক্ষ থেকে মোবাইলের উত্তর সরবারাহ করার দায়ে মোসারশ্মিকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়েয় রবীন্দ্র কলা ভবনের একটি পরীক্ষা কক্ষে আব্দুল বারী ও মোরশেদুল ইসলাম নামের দুই পরীক্ষার্থী শিক্ষকের সাথে অসদাচরণ এবং অসদুপায় অবলম্বন করার দায়ে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘পরীক্ষায় জালিয়াতি করার দায়ে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর থানা পুলিশের কাছে সোপর্দ করে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আর আব্দুল বারী ও মোরশেদুল ইসলাম নামের এই দুই পরীক্ষার্থীকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছেন বলে জানান তিনি।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুর নূর জানান, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনও থানায় সোপর্দ করা হয়নি। তাদের ব্যপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনই সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।
[b]রাজশাহী, ২৫ জানুয়ারি, (টাইমনিউজবিডি.কম)//এফএ[/b]
শিক্ষা
রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ২, বহিষ্কার ২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মুঠোফোনের মাধ্যমে উত্তর সংগ্রহ ও এক পরীক্ষার্থীর পরিবর্তে ভুয়া পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার অভিযোগে আবারও দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ শনিবার সকালে বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের বিজোর রোল নম্বরধারীদের পরীক্ষা চলাকালে এই দুইজনকে আটক করা হয়





