রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শহীদ লে. অব: শাহীন হলে শিবির নেতা কর্মীদের উপর হামলা করেছে পুলিশ ও ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুর ২টা ৩৩ মিনিটে এ হামলা শুরু হয়। এখনো হামলা চলছে। এতে ৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি আহমেদ ইয়াসিন ও কর্মী হারুন অর রশিদকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি সেমিনার চলছিল। এতে শিবির বাধা দেয়। এ ঘটনায় মতিহার থানা পুলিশ ক্যাম্পাসে গিয়ে শিবির সেক্রেটারি ও ওই কর্মীকে আটক করে।
এতে ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় পুলিশ শহীদ লে.অব: শাহীন হলে তল্লাশি শুরু করে। পরে হলের প্রধান ফটক আটকে রেখে পুলিশ ও ছাত্রলীগ একসঙ্গে শিবির নেতাকর্মীদের উপর হামলা চালায়। খবর সংগ্রহের জন্য সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। শেষ খবর পাওয়া পর্যন্ত শিবির কর্মীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলা চলছিল।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





