রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তির ফি কেবল বিকাশের মাধ্যমেই জমা দিতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এন্তাজুল হক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমে বিকাশের যে কোনো কাস্টমার অ্যাকাউন্ট থেকে অনুষদের নির্ধারিত ফি Payment Option এর মাধ্যমে টাকা প্রদান করতে হবে। রেফারেন্স অপশন-এ ‘১৪১৫’ এবং প্রয়োজনে কাউন্টার নম্বর-এ ‘১’ ব্যবহার করতে হবে।

পরে বিকাশ থেকে একটি ‘আইডি’ দেয়া হবে, যা অনলাইনে ভর্তি ফরম পূরণে প্রয়োজন হবে। একই কাস্টমার অ্যাকাউন্ট থেকে একাধিক টাকা প্রদান করা যাবে। তবে এজেন্ট নম্বর থেকে বিকাশ করা যাবে না।

বিকাশে টাকা পাঠানোর অন্তত ৫ মিনিট পর http://admission.ru.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির ফরম পূরণ করা যাবে।

ওয়েবসাইটের ভর্তি পরীক্ষার রোল নম্বর, টেলিটক থেকে পাওয়া পিন এবং বিকাশ প্রদত্ত আইডি প্রদানের মাধ্যমে অনলাইনে ভর্তির ফরম পাওয়া যাবে। ফরমে জেপিজি ফরমেটের ৩৫০-৪০০ পিক্সেল সাইজের সদ্য তোলা একটি রঙ্গিন ছবি আপলোড করতে হবে এবং শিক্ষার্থীকে রক্তের গ্রুপ অবশ্যই জানাতে হবে।

ফরমটি যথাযথভাবে পূরণ করলে সব তথ্য সম্বলিত পিডিএফ ফরম পাওয়া যাবে। প্রাপ্ত পিডিএফ ফরমটি এফোর সাইজের অফসেট কাগজে দুইকপি প্রিন্ট দিতে হবে।

অনুষদ ভিক্তিক ভর্তি ফি- কলা, আইন, বিজনেস স্টাডিজ, সমাজবিজ্ঞান অনুষদের ২৯১০ টাকা, হল ফি ৭৪০ টাকা সার্ভিস চার্জসহ মোট ৩৭২৫ টাকা।

বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি ও প্রকৌশল অনুষদের ৩০৩৪ টাকা, হল ফি ৭৪০ টাকা সার্ভিস চার্জসহ মোট ৩৮৫০ টাকা।

ভর্তির সময় শিক্ষার্থীদের অন-লাইনে পূরণকৃত দুই কপি প্রিন্টেড ফরম (এফোর সাইজের অফসেট কাগজ), এসএসসি ও এইচএসসি’র মূল নম্বরপত্র, এসএসসি’র (মূল/সাময়িক) সনদপত্র, এইচএসসি’র মূল প্রশংসাপত্র, এইচএসসি’র মূল রেজিস্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার হল পরিদর্শক স্বাক্ষরিত রেজিস্ট্রেশন কার্ড অনুষদ অফিসে জমা দিতে হবে।

এ ছাড়াও ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য অফিস চলাকালীন কলা অনুষদ ০৭২১-৭১১১৪৪, আইন অনুষদ ০৭২১-৭১১১৪৩, সমাজবিজ্ঞান অনুষদ ০৭২১-৭১১১৩০, বিজনেস স্টাডিজ অনুষদ ০৭২১-৭১১১২৯, বিজ্ঞান অনুষদ ০৭২১-৭১১১১৫, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ ০৭২১-৭১১১৫৭, কৃষি অনুষদ ০৭২১-৭১১১৪২, প্রকৌশল অনুষদ ০৭২১-৭১১১২৫ যোগাযোগ করা যাবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট admission.ru.ac.bd এ পাওয়া যাবে।

কেএইচ