“সমাজে পুরুষেরা সহযোগিতার হাত বাড়ালেই নারীরা ভালো থাকে। এ জন্য নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠায় পুরুষের সহমত ও সহযোগিতা প্রয়োজন। নারী-পুরুষের সমতা কোনো কোনো ক্ষেত্রে দৃশ্যমান হলেও বাস্তবে এর ভেতর ফাঁক রয়েছে। এই ফাঁকাগুলো পূরণ করার ক্ষেত্রে সকলকে একযোগে কাজ করতে হবে।”প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এসব কথা বলেন।
ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতারে সভাপত্বিত্তে বেলা ১১ টায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে অনুষ্ঠিত নারী দিবস উপলক্ষ্যে ÔPlanet 50-50 by 2030: Step it up for Gender EqualityÕ শীর্ষক আলোচনা সভায় উপাচার্য আরও বলেন, নারী ও শিশুর অধিকার রক্ষায় বাংলাদেশ সাম্প্রতিককালে উন্নতি অর্জন করেছে। বাংলাদেশে শিশু মৃত্যু, মাতৃমৃত্যু ও বাল্যবিয়ে কমে এসেছে।
মঙ্গলবার সকাল দশটায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্ত¡র থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হয় নারী দিবস উদযাপন। র্যালিতে উপাচার্য, প্রো-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, মহিলা ক্লাব, স্কুল ও কলেজের ছাত্র-শিক্ষক প্রমুখ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। আলোচনা সভায় শেষে নারী অধিকার বিষয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এমবি





