ছাত্রলীগ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
শুক্রবার রাত সোয়া ৮ টার দিকে ঢাবি উপাচার্যের বাসভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার একটি স্মরণিকা প্রকাশ করে।
এই স্মরণিকায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯৫ বছর উদ্যাপন কমিটির সদস্য সচিব রেজাউর রহমান জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করেন। এ ঘটনায় ঢাবি উপাচার্যের পদত্যাগ দবি করে আলটিমেটাম দিয়েছে ছাত্রলীগ।
এ ঘটনার জের ধরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এসএম





